Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

September 24, 2026
A A
জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করার জন্য জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে জ্বালানি কর ইস্যুতে দলটির সঙ্গে অর্থবহ আলোচনায় বসারও প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, লং মার্চ নিয়ে হাফিজ নাঈম মুলতানে পৌঁছানোর পর তাঁকে ফোন করেন শেহবাজ শরিফ। তবে শেহবাজের অনুরোধের জবাবে জামায়াতের আমির স্পষ্ট জানান, লং মার্চ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা হলেও জনগণের স্বার্থে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার জামায়াত ছাড়বে না।

হাফিজ নাঈম জানান, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে ফেলা জামায়াতের লক্ষ্য নয়; মূলত গণমানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তাঁরা রাজপথে নেমেছেন। লং মার্চ স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শুরা’র সঙ্গে বৈঠকের পর নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

আরওপড়ুন

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

এর আগে গত রোববার পেট্রোলিয়াম লেভির প্রতিবাদে করাচি থেকে এই লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। পরবর্তীতে ট্রেন ও সড়কপথে বহর নিয়ে নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে অগ্রসর হতে শুরু করেন। সোমবার গভীর রাতে মুলতানে পৌঁছালে ট্রেন মার্চটিকে বিপুলসংখ্যক সমর্থক স্বাগত জানান।

সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, কনটেইনারের বাধা দিয়ে বা ভয় দেখিয়ে জনগণকে থামানো যাবে না। চাল-গম-চিনির দাম বৃদ্ধি এবং অতিরিক্ত জ্বালানি কর তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, দরিদ্র ও মধ্যবিত্তের সমস্যাগুলো এড়িয়ে বড় দলগুলো সিন্ডিকেটের সুবিধা দিচ্ছে। কর্মসূচির পরবর্তী ধাপে বহরটি লাহোর হয়ে চূড়ান্তভাবে ইসলামাবাদের দিকে যাত্রা করবে।

Related Posts

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল
আন্তর্জাতিক

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল

October 12, 2026
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
আন্তর্জাতিক

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

October 12, 2026
যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’
আন্তর্জাতিক

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

October 13, 2026
বিদেশি সংস্থা ও নিষিদ্ধ আ. লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার ২ সাবেক সেনা

গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ‌‌‘র‌’ সঙ্গে সংশ্লিষ্ট, স্বৈরশাসক গোষ্ঠীর পক্ষে করেছেন দেশে হামলার ছক

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০