Sunday, September 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

September 26, 2026
A A
এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার পশ্চিমবঙ্গের বাজারে যাচ্ছে না বাংলাদেশের বিখ্যাত ইলিশ। প্রতি বছর উৎসবের মৌসুমে বিশেষ ছাড়পত্রের মাধ্যমে ভারতে ইলিশ পাঠানো হলেও, এ বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইলিশ রপ্তানির কোনো অনুমোদন দেওয়া হয়নি। একই সঙ্গে ভারত থেকে নতুন করে ইলিশ আমদানির অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের এক জরুরি নির্দেশনার মাধ্যমে আগের ইলিশ আমদানির অনুমোদনগুলো বাতিল করা হয়েছে। ফলে দুই দেশের প্রধান বাণিজ্যস্থল পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশের আদান-প্রদান ও বাণিজ্য কার্যত স্তব্ধ হয়ে গেছে।

দীর্ঘদিন পর ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে সীমিত আকারে ইলিশ রপ্তানি পুনরায় চালুর পর ২০২০ সালে ১,৮৫০ টন, ২০২১ সালে ১,২০০ টন এবং ২০২২ সালে ১,৩০০ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। তবে ২০২৩ ও ২০২৪ সালে তা কমে যথাক্রমে ৫৮৭ ও ৫৭৭ টনে দাঁড়ায় এবং গত বছর এই রপ্তানির পরিমাণ আরও নেমে মাত্র ১৫০ টনে পৌঁছায়। এবার চূড়ান্তভাবে কোনো অনুমোদন না আসায় পশ্চিমবঙ্গের আমদানিকারকদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে।

আরওপড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

ভারতের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই বাংলাদেশ থেকে ইলিশ পাঠনোর ঘোষণা আসে। তবে আগামী ৭ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশের প্রজনন মৌসুমের কারণে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ফলে এবারের পূজায় বাংলাদেশ থেকে নতুন করে ইলিশ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

উৎসবের মরসুমে বাংলাদেশের পদের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। যদিও চলতি বছর দুই দেশের ইলিশ বাণিজ্যে ভিন্ন চিত্র দেখা গিয়েছিল, যেখানে গত দুই মাসে ভারতের গুজরাটের ভারুচ ও পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ৫০০ টনের বেশি ইলিশ পেট্রাপোল হয়ে বাংলাদেশে এসেছে। কিন্তু পদ্মার রুপালী ইলিশের স্বাদ থেকে এবার পশ্চিমবঙ্গের পুজোপ্রেমীদের বঞ্চিতই থাকতে হচ্ছে।

Related Posts

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’
আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা
আওয়ামী লীগ

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দুঃস্বপ্নের রাত, জীবনে প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০