Tuesday, October 6, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

October 5, 2026
A A
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

জীবিকার তাগিদে সুদূর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫) এক ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন। সৌদি আরবের জুবাইল শহরে সংঘটিত এক ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের অধিবাসী ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জুবাইল শহরে কর্মরত ছিলেন।

সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত আল আমিন নামে এক সহকর্মী মুঠোফোনে সজিবের মৃত্যুর খবরটি দেশে থাকা পরিবারকে নিশ্চিত করেন। নিহতের খরব গ্রামে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া, শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন তাঁর বাবা-মা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন সজিব। কিন্তু আকস্মিক এই হামলায় তাঁর অকাল মৃত্যুতে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে গেল। সজিবের মরদেহ দ্রুত নিজ দেশে ফিরিয়ে এনে দাফন নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছে পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন গভীর শোক প্রকাশ করে জানান, তরুণ সজিবের এমন মৃত্যু পুরো গ্রামের জন্য অত্যন্ত বেদনার। শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন ও মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Related Posts

বাংলাদেশ

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026
বাংলাদেশ

বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ব্রিজের লোহার পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

October 6, 2026
বাংলাদেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

October 6, 2026

ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

October 6, 2026

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version