Tuesday, October 6, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

October 6, 2026
A A
যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘হানিট্র্যাপে’ ফেলে এক যুবককে হেনস্তা, মারধর ও অর্থ আদায়ের অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার প্রামানিকপাড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪)।

ঘটনায় ভুক্তভোগী যুবক পরিমল চন্দ্র বর্মন বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) বোদা থানায় পাঁচজন যুবদল নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন—বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ (৩৫) ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।

ঘটনার পরই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজু ইসলাম ব্যতীত অভিযুক্ত বাকি চার নেতার পদ স্থগিত করে বোদা পৌর যুবদল। সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্য সচিব আফছারুল ইসলামের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে বোদা পৌরসভার শিমুলতলী মোড়ে পরিমল চন্দ্র বর্মন নামের ওই যুবককে এক নারী কৌশলে ডেকে নেন। পরিমল সেখানে গেলেই ওঁৎ পেতে থাকা আসামিরা তাঁকে অনৈতিক সম্পর্কের ভুয়া অভিযোগ তুলে মারধর করেন। পরবর্তীতে তাঁকে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়া হয় এবং তাঁর নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরদিন বিকেলে ভুক্তভোগী পরিবার পরিমলকে নিয়ে দুর্ঘটনাস্থলে গেলে অভিযুক্ত রনি ও সোহেলকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেপ্তার করে এবং সই করা স্ট্যাম্প ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

বিএনপি

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

October 6, 2026
বিএনপি

চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

October 6, 2026
বাংলাদেশ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ রাবি প্রতিনিধি

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

October 6, 2026

চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

October 6, 2026

যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version