Wednesday, October 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পূর্ণ বৃত্তিতে তুরস্কের কোরআন কোর্সে ৭ বাংলাদেশি নারী

October 6, 2026
A A
পূর্ণ বৃত্তিতে তুরস্কের কোরআন কোর্সে ৭ বাংলাদেশি নারী

তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে সম্পৃক্ত ‘আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন’-এর পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের সাতজন নারী শিক্ষার্থী। সোমবার তাঁরা ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, ইস্তাম্বুলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে নির্বাচিত এই সাত নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বাংলাদেশ-তুরস্ক যাতায়াতের বিমান টিকিট, বিনামূল্যে আবাসন, খাবার, চিকিৎসাসেবা এবং যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সুবিধা পাবেন।

দুই বছর মেয়াদি এই কোর্সে শিক্ষার্থীরা কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক শিক্ষার ওপর জ্ঞান অর্জন করবেন। পাশাপাশি তাঁদের তুর্কি ভাষা শেখার সুযোগ দেওয়া হবে এবং তারা বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রাতিষ্ঠানিক কথোপকথন ও প্রতিযোগিতায় অংশ নেবেন।

কেবল ধর্মীয় শিক্ষাই নয়, এর পাশাপাশি সাধারণ শিষ্টাচার, প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং তরুণীদের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আদব-কায়দা সম্পর্কিত ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হবে। এ ছাড়া তাঁদের জন্য তুরস্কের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষাসফরের আয়োজন রাখা হয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথমবারের মতো এ ধরনের বৈশ্বিক স্কলারশিপ দেওয়ায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এই উদ্যোগ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক শিক্ষা ও ধর্মীয়-সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছে কনস্যুলেট।

Related Posts

আন্তর্জাতিক

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026
প্রধান সংবাদ

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর আরও শক্তিশালী অবস্থানে ইরান

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version