Friday, October 9, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, করানো সেই উপাচার্যের কক্ষ খুলল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে

October 8, 2026
A A
ঘেরাও করে পদত্যাগপত্রে সই, করানো সেই উপাচার্যের কক্ষ খুলল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা কেটে দরজা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এর আগে বিএনপির নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালা খোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপাচার্যের কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, বহিরাগত কেউ কক্ষটিতে তালা লাগিয়ে দিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় তারা উপাচার্যকে বাসা থেকে সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠন কোনো ধরনের দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের কোনো নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরওপড়ুন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

গত মঙ্গলবার রামেবির অস্থায়ী কার্যালয়ে কয়েকজন ব্যক্তি উপাচার্যকে ঘেরাও করে একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করানোর অভিযোগ ওঠে। উপাচার্যের দাবি, তাকে ওই কাগজ পড়তে দেওয়া হয়নি। লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি বাধ্য হয়ে তাতে স্বাক্ষর করেন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বুধবার রাতে আলী আকবর হোসাইন ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রামেবি পরিদর্শনে আসবেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই মেডিকেল বিশ

Related Posts

১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম
রাজনীতি

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

October 8, 2026
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

October 8, 2026
মীমাংসার বৈঠকে রণক্ষেত্র: ঢাবিতে মধ্যরাতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষ
বিএনপি

মীমাংসার বৈঠকে রণক্ষেত্র: ঢাবিতে মধ্যরাতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষ

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

October 9, 2026
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

October 9, 2026
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০