Friday, October 9, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

মীমাংসার বৈঠকে রণক্ষেত্র: ঢাবিতে মধ্যরাতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষ

October 8, 2026
A A
মীমাংসার বৈঠকে রণক্ষেত্র: ঢাবিতে মধ্যরাতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষ

তুচ্ছ এক মোটরসাইকেল দুর্ঘটনা ও বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবন এলাকায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মীমাংসার জন্য ডাকা বৈঠক রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ায়, যাতে জড়িয়ে পড়ে মাস্টারদা সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সংঘটিত এই সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতরা হলেন—জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, সাইফ আলী শিথিল ও শিক্ষার্থী মাহফুজ সৌরভ।

ঘটনার সূত্রপাত গত ৫ অক্টোবর বিকেলে। সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মাহফুজ সৌরভ বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেককে ধাক্কা দেওয়ার উপক্রম করেন। তারেক প্রতিবাদ জানালে সৌরভ তাঁকে চড় মারেন। এর জেরে পরদিন তারেক ও তাঁর বন্ধুরা সৌরভকে আটকালে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এবং সেটি সূর্যসেন হলে নিয়ে রাখা হয়।

আরওপড়ুন

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

পরবর্তীতে বুধবার রাতে মল চত্বরে মোটরসাইকেলটি উদ্ধার ও দ্বন্দ্ব মেটাতে দুই হলের নেতাকর্মীরা একটি মীমাংসা বৈঠকে বসেন। তবে আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। সূর্যসেন হলের শিক্ষার্থীদের দাবি, মীমাংসার কথা বলে জহুরুল হক হলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান।

অন্যদিকে, হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে জহুরুল হক হল ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, সৌরভ ক্ষমা চাওয়ার পরপরই সূর্যসেন হলের পক্ষ থেকে প্রথমে আক্রমণ চালানো হয়। এ ছাড়া সৌরভের মোটরসাইকেল আটকে রেখে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও তাঁরা অভিযোগ তোলেন।

গভীর রাতের এই সংঘাতের বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, প্রশাসন এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি, তবে থানায় মামলা বা অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি অবগত আছেন।

Related Posts

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
প্রধান সংবাদ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

October 9, 2026
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম
রাজনীতি

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

October 8, 2026
ঢাবিতে নেকাব পরা ছাত্রীর সঙ্গে যা ঘটেছিল সে দিন , জানালেন ভুক্তভোগী ও সহপাঠীরা
বাংলাদেশ

ঢাবিতে নেকাব পরা ছাত্রীর সঙ্গে যা ঘটেছিল সে দিন , জানালেন ভুক্তভোগী ও সহপাঠীরা

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীর সাথে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

October 9, 2026
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

October 9, 2026
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০