Monday, October 12, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

১ কোটি টাকার বিনিময়ে হামলা-লুটপাট চালায় বিএনপি নেতাদের পালিত সন্ত্রাসীরা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর

October 11, 2026
A A
১ কোটি টাকার বিনিময়ে হামলা-লুটপাট চালায় বিএনপি নেতাদের পালিত সন্ত্রাসীরা

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে এক কোটি টাকা চুক্তিতে এই সন্ত্রাসী হামলা চালানো হয়, যেখানে ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক ও পল্লবী থানা বিএনপির এক বহিষ্কৃত নেতাসহ স্থানীয় ক্যাডার বাহিনী জড়িত ছিল।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জনের একটি দল এই হামলার চূড়ান্ত পরিকল্পনা করে। জমি দখল ও চলাচলের রাস্তা বের করার মূল দায়িত্বে থাকা ব্যক্তিরা ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের খাতায় ‘কিলার ইব্রাহিম’ হিসেবে পরিচিত এই নেতা টাকার বিনিময়ে তাঁর অনুসারী যুবরাজ, শাহেদ, শাকিল ও রূপচানসহ একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী মাঠে নামান।

হামলায় মিরপুরের কুখ্যাত ‘মামুন বাহিনী’র লোকজনকেও যুক্ত করা হয়। পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির তৎকালীন সভাপতি মফিজুর রহমান মামুনের নেতৃত্বে এই বাহিনী অংশ নেয়। খুন, জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সম্প্রতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, প্রলগ্নসংলগ্ন ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয়। জমির একটি অংশে ‘কন্ডোমিনিয়াম’ তৈরির পরিকল্পনা করেছিলেন গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু ওই জমি থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকায়, নিউগিনি প্রকল্পের মূল ফটক ভেঙে রাস্তা বের করার শর্তে হামলাকারীদের একটি ফ্ল্যাট উপহার ও ইটের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গত ২৬ সেপ্টেম্বর রাতে প্রায় ২০০ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পাঁচটি পিকআপে ও হেঁটে এসে ওই আবাসন প্রকল্পে হামলা চালায়। এ সময় তারা গুলি ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিদের ডিজিটাল ডিভাইস ফরেনসিক এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন।

Related Posts

আন্তর্জাতিক

আবারো যুদ্ধ শুরু হলে আমিরাতে মার্কিন স্থাপনা ও সমুদ্রতলের কেবলে হামলার হুমকি দিলো ইরান

October 12, 2026
বাংলাদেশ

বিএনপি আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

October 11, 2026
আন্তর্জাতিক

ইরানের জয়ের কৌশল: মধ্যপ্রাচ্যে বৃহৎ শক্তি হয়ে ওঠার লড়াই

October 11, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ ন ম আয়াসসহ ৪ জন গ্রেপ্তার, দণ্ডবিধির ৩ ধারায় মামলা, নেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ

October 12, 2026

আবারো যুদ্ধ শুরু হলে আমিরাতে মার্কিন স্থাপনা ও সমুদ্রতলের কেবলে হামলার হুমকি দিলো ইরান

October 12, 2026

১ কোটি টাকার বিনিময়ে হামলা-লুটপাট চালায় বিএনপি নেতাদের পালিত সন্ত্রাসীরা

October 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version