Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হয়েছে ৯টি নতুন সিদ্ধান্ত

October 13, 2026
A A
দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হয়েছে ৯টি নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন করে ৯টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্তের মধ্যে দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা, পাস ইস্যুর সংখ্যা সীমিত করা, ভবনভিত্তিক স্বয়ংক্রিয় প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা চালু এবং রাতে অবস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের বিষয়গুলো উল্লেখযোগ্য।

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা জোরদারসংক্রান্ত এক উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন। সম্প্রতি সভার অনুমোদিত কার্যবিবরণী থেকে এসব সিদ্ধান্তের বিস্তারিত তথ্য জানা গেছে।

দর্শনার্থী পাস ইস্যুতে সীমা নির্ধারণ

নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা প্রতিদিন সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব ও সচিবরা সর্বোচ্চ পাঁচটি করে পাস দিতে পারবেন। অতিরিক্ত সচিবদের জন্য এই সংখ্যা তিনটি এবং যুগ্মসচিবদের জন্য দুটি নির্ধারণ করা হয়েছে।

তবে পাস থাকলেও দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীদের কার্যক্রম ও চলাচল পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি দর্শনার্থীদের জন্য বিশেষ নিবন্ধন

বিদেশি দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক নিবন্ধনব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় তাঁদের পরিচয়, সচিবালয়ে আসার উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধ করে সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় সঙ্গে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও চালককে নিতে পারবেন। তবে প্রবেশের আগে তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই করা হবে।

প্রতিটি ভবনে স্বয়ংক্রিয় প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে ১ নম্বর ভবনসহ প্রতিটি ভবনে পৃথক স্বয়ংক্রিয় ‘অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম’ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে।

এই ব্যবস্থার মাধ্যমে কেবল অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও নির্ধারিত ব্যক্তিরাই সংশ্লিষ্ট ভবনে প্রবেশ করতে পারবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য দপ্তরে বদলি হলে বদলির আদেশ কার্যকর হওয়ার সাত দিন পর তাঁর নামে ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

গাড়ি প্রবেশ ও পার্কিংয়ে কঠোর নিয়ন্ত্রণ

সচিবালয় প্রাঙ্গণে যানবাহন প্রবেশ, অবস্থান ও পার্কিংয়ের নিয়ম যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্বে থাকবে পুলিশ। নিয়ম লঙ্ঘন করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া যানবাহনের বিশৃঙ্খলা কমাতে বিশেষ পার্কিং স্টিকার চালুর সিদ্ধান্ত হয়েছে। অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ের ভেতরে প্রবেশ বা পার্কিং করতে পারবে না।

রাতে অবস্থানের ক্ষেত্রেও বিধিনিষেধ

অফিস সময় শেষে সচিবালয় প্রাঙ্গণে অবস্থানের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রাতে কোনো কর্মকর্তা-কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি সেখানে অবস্থান করতে পারবেন না।

আরওপড়ুন

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

তবে জরুরি বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে রাতে অবস্থান করা প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, অননুমোদিত প্রবেশ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে
বাংলাদেশ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
এনসিপি

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

October 13, 2026
বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার
বাংলাদেশ

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026
পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০