Monday, October 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

October 19, 2026
A A
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

অস্ত্র হাতে মাদক কারবারিদের তাড়া করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে কয়েকশত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, ব্যক্তিগতভাবে আত্মরক্ষার্থেই তিনি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন, যা কোনো বেআইনি পদক্ষেপ ছিল না। তবে দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলো ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়ে ‘ভুল ন্যারেটিভ’ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় গণমাধ্যমের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করেন পদত্যাগী এই প্রতিমন্ত্রী।

তিনি আরও দাবি করেন, প্রচারিত খবরের জের ধরে তাঁর দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে রাজনৈতিকভাবে কোনোপ্রকার বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, সে কথা বিবেচনা করেই তিনি স্বউদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও এলাকা ও দেশজুড়ে মাদক নির্মূল অভিযানে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি প্রধানমন্ত্রী দিয়েছেন বলে তিনি জানান।

এর আগে সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের প্রাথমিক ইঙ্গিত দেন ইশরাক। পোস্টে সমালোচকদের প্রতি তোপ দেগে তিনি লেখেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

উল্লেখ্য, গত শনিবার গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র উঁচিয়ে তাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তুমুল তোলপাড় সৃষ্টি হয়। যদিও শুরুতে রবিবার রাতে পদত্যাগের খবরকে ‘গুজব ও অসত্য’ বলে দাবি করেছিলেন ইশরাক, অবশেষে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি মন্ত্রিসভা ছাড়েন।

Related Posts

প্রধান সংবাদ

মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে?

October 19, 2026
আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

October 19, 2026
আন্তর্জাতিক

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের সরাসরি সহায়তা করছে ইরান

October 19, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

October 19, 2026

৬ শতাধিক হোটেল মোটেল, অনুমোদন আছে ৫০টির

October 19, 2026

মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে?

October 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version