Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026
A A
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জড়িতদের সহায়তার অপরাধে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও দপ্তরিকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিন এবং দপ্তরি মোস্তাফিজুর রহমান। গত বুধবার (৩০ অক্টোবর ২০২৬) রাতে অভয়নগরের নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার প্রধান অভিযুক্ত একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিদ্যালয় চলাকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায় ওই শিশুটি। অভিযোগ উঠে, সহকারী শিক্ষক ইমরান হোসেন ওত পেতে থেকে বাথরুমে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক।

পরদিন ২৭ অক্টোবর শিশুটি স্কুলে যেতে অস্বীকৃতি জানালে তার মা কারণ জানতে চান। এ সময় কান্নায় ভেঙে পড়ে পুরো নির্যাতনের ঘটনা বিস্তারিত জানায় শিশুটি। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, ঘটনার প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষিকা ও দপ্তরির বিরুদ্ধে অপরাধমূলক সহায়তার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিভাবক ও স্বজনেরা ঘটনার পরপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিনকে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলেন।

কিন্তু প্রধান শিক্ষিকা কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ না নিয়ে উল্টো স্কুলের দপ্তরি মোস্তাফিজুর রহমানের সহায়তায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে নিরাপদে পালিয়ে যেতে সরাসরি সুযোগ তৈরি করে দেন। এই দায়িত্বে অবহেলা ও আসামিকে পালানোয় সহায়তার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তদন্ত কর্মকর্তা আরও জানিয়েছেন, আত্মগোপনে থাকা প্রধান অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং খুব দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

বাংলাদেশ

বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

October 31, 2026
বাংলাদেশ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

October 31, 2026
অন্যান্য

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

October 31, 2026

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026

খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version