Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

October 31, 2026
A A
খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ১১ দলীয় ঐক্যের রোডমার্চ ও লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেছে। এতে সরাসরি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া শত শত নারী-পুরুষ ও নেতাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পরপরই নিরাপত্তার খোঁজে স্থানীয় জনতা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রধান গাড়িবহরটি খুলনার শিববাড়ি মোড় থেকে ফুলতলার দিকে যাচ্ছিল। বহরটি ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর ঠিক আগমুহূর্তে হেলমেট পরা কয়েকজন মোটরসাইকেল আরোহী ও দুর্বৃত্ত পরপর চারটি থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এর আগে একই এলাকায় লংমার্চের বহর এবং অতিথি নেতাদের স্বাগত জানাতে নির্মিত একটি দৃষ্টিনন্দন তোরণে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরপর ককটেল বিস্ফোরণ ও তোরণে অগ্নিসংযোগের ঘটনায় গোটা ফুলবাড়ীগেট ও পার্শ্ববর্তী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ হামলার ঘটনার বিষয়ে বক্তব্য জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সদস্য ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ সরাসরি অভিযোগ করে জানান, মিরেরডাঙ্গা এলাকার দুজন যুবদল নেতার প্রত্যক্ষ নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এই জামায়াত নেতা।

Related Posts

জামায়াত

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

October 31, 2026
অন্যান্য

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

October 31, 2026
জামায়াত

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

October 31, 2026

খুলনায় ১১ দলের লংমার্চ বহরে ককটেল হামলা! আতঙ্কে ছুটোছুটি

October 31, 2026

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version