Sunday, November 1, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

November 1, 2026
A A
‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

বিএনপির রাজনৈতিক ভিত্তি ও সাংগঠনিক শক্তি অত্যন্ত সুদৃঢ় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি হুট করে ভেসে আসা কোনো দল নয়। এটি জামায়াতে ইসলামী কিংবা আওয়ামী লীগও নয়। জনগণের অপ্রতিরোধ্য শক্তিতে বলীয়ান হয়ে রাজপথের যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলার পূর্ণ সামর্থ্য বিএনপির রয়েছে।

শনিবার রাজধানীতে দলীয় নেতাকর্মীদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের বক্তব্যে দলের শক্তির উৎস তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “ভাববেন না যে আমরা শুধু ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি।” তিনি স্পষ্ট করে জানান, বিএনপিকে অন্য কোনো দলের সঙ্গে মেলানো ভুল হবে।

এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন গঠিত রাজনৈতিক দল ও কিছু তরুণ নেতার হঠাৎ বিলাসী জীবনযাপনের দিকে তীব্র ইঙ্গিত করেন এই অভিজ্ঞ বিএনপি নেতা।

তিনি প্রশ্ন রেখে বলেন, “কিছু বাচ্চা ছেলেপেলে আছে, পটপরিবর্তনের পর যাদের দৈর্ঘ্য ও প্রস্থে সাইজ অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকা কোত্থেকে আসে? এই গাড়ি কার, গ্যাস ও তেলের খরচ কে দেয়? তা জাতি জানতে চায়।”

মির্জা আব্বাস আরও বলেন, তাঁদের দলের সব হিসাব যেকোনো সময় উন্মুক্ত করে দেওয়া সম্ভব, তবে ওই সুবিধাভোগী নতুন রাজনৈতিক শক্তি বা তরুনেরা কি তাদের সম্পত্তির স্বচ্ছ হিসাব দিতে পারবে? জাতিকে বিভ্রান্ত করার পথ ছেড়ে তাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

দলের ভেতরের ঘাপটি মেরে থাকা সুবিধাভোগী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস জানান, প্রতিবেশী ভারত থেকে আওয়ামী লীগের কিছু পলাতক নেতা গোপনে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থানের পাঁয়তারা করছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপিরই কিছু লোভী লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, “বিএনপির শত্রু আমার শত্রু, আর আমার শত্রু মানেই বিএনপির শত্রু। কোনো অপরাধী যদি মির্জা আব্বাসের আত্মীয় বা ঘনিষ্ঠ লোকও হয়, তাকেও এক চুল ছাড় দেওয়া হবে না।”

আওয়ামী লীগ কিংবা দলের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত ষড়যন্ত্রকারীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা দলের নাম ভাঙিয়ে দুই হাতে অবৈধ সম্পদ কামানোর ধান্দায় আছে, তাদের অবিলম্বে দল থেকে বর্জন করতে হবে।

Related Posts

বাংলাদেশ

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

November 1, 2026
জামায়াত

ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

November 1, 2026
জামায়াত

রাশেদ খানের লাইভ অনুষ্ঠানে “আমার দেশ” ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

November 1, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

November 1, 2026

ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

November 1, 2026

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

November 1, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version