Tuesday, November 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

November 3, 2026
A A
প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাৎ এবং উল্টো চাঁদা দাবির অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াতলা শিধলগ্রামের বাসিন্দা রিফাত কবীর বাদী হয়ে উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বাদী রিফাত কবীর উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি মাসে তিনি সাগরপুর মৌজায় তাঁর ৫৭ শতাংশ জমি ২২ লাখ ৮০ হাজার টাকায় উজ্জ্বল মিয়ার কাছে বিক্রি করেন। চুক্তি অনুযায়ী উজ্জ্বল ১০ লাখ টাকা নগদ পরিশোধ করলেও বাকি ১২ লাখ ৮০ হাজার টাকা দিতে গড়িমসি শুরু করেন।

এরই মধ্যে রিফাতের গরুর খামারে দেওয়ার নাম করে গত ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম ৩০ লাখ টাকা এবং ঋণ বাবদ আরও ১৮ লাখ টাকা হাতিয়ে নেন উজ্জ্বল। সবমিলিয়ে বিভিন্ন উপায়ে তিনি ৪৮ লাখ টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও কোনো গরু সরবরাহ না করায় বাদী টাকা ফেরত চাইলে উজ্জ্বল তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তীতে গত ৮ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় প্রায় ৬০ লাখ টাকা পাওনার বিপরীতে উজ্জ্বল মাত্র ৭ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দ্রুত পরিশোধ করার একটি লিখিত অঙ্গীকার করেন।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর কোনো টাকা পরিশোধ করেননি। উল্টো পাওনা টাকা চাইতে গেলে তিনি আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং রিফাতের কাছে চাঁদা হিসেবে আরও ১০ লাখ টাকা দাবি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে যুবদলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম গণমাধ্যমকে জানান, কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় ও সাজার মুখোমুখি হতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Posts

বাংলাদেশ

সন্তানদের কাছে বৃদ্ধ পিতা এখন বোঝা, ঠাঁই হলো গাছতলায়

November 3, 2026
বাংলাদেশ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

November 3, 2026
জামায়াত

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে

November 3, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সন্তানদের কাছে বৃদ্ধ পিতা এখন বোঝা, ঠাঁই হলো গাছতলায়

November 3, 2026

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

November 3, 2026

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

November 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version