Wednesday, November 4, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

November 4, 2026
A A
ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে কমিটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক মাহফুজ হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক সরকারি আদেশে এই নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনক্রমে জারি করা আদেশের দিন থেকেই কমিটির যাবতীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা আদেশে উল্লেখ করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আইনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর বিশেষ ক্ষমতাবলে ক্রীড়া পরিষদের চেয়ারম্যান নতুন এই কমিটি গঠন করেন।

নবগঠিত এই অ্যাডহক কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক ও সুপরিচিত সংগঠক। কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। অন্যদিকে কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ পারভেজকে।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে—অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব এবং মো. পলাশকে।

জাতীয় ক্রীড়া পরিষদের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, নতুন এই অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কনফেডারেশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্বাচিত নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে হবে।

Related Posts

জামায়াত

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, সরিয়ে দেওয়া হলো আলোচিত কর্মকর্তাকে

November 4, 2026
আওয়ামী লীগ

ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

November 4, 2026

ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

November 4, 2026

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী আবের কাওয়াস

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version