Thursday, November 5, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা

November 5, 2026
A A
রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ আটকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। ডিবির যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত উপজেলা কৃষকদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদক ও সদরের বাগানবাড়ি গ্রামের রবিন (২৫), কৃষকদল নেতা মুন্না (২৪) এবং ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও ভাঙারি ব্যবসার পিকআপচালক সোহেল রানা (২৫)। এর মধ্যে মুন্নার বিরুদ্ধে পূর্বে চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে আটটার দিকে, নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল ব্রিজ এলাকায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিমের ম্যানেজার মজনু মিয়া ও পিকআপচালক সোহেল রানা বগুড়া থেকে মালামাল বিক্রির নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন।
পথিমধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী চালক সোহেল রানা ইচ্ছাকৃতভাবে পিকআপটি বিকল করেন। এরপর ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে ড্রাইভারকে সামান্য মারধর করলেও ম্যানেজার মজনুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং সম্পূর্ণ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ম্যানেজারকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি জানার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে মাঠে নামে মহাদেবপুর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ টিম। তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চালানো এই ঝটিকা অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে প্রথমে মুন্নাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বাসা থেকে ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অপর সহযোগী কৃষকদল নেতা রবিনকে তার ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ। এ সময় রবিনের কাছ থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের দু’জনের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড ও পিকআপচালক সোহেল রানাকে নওগাঁ সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, চালক সোহেল ও মুন্না মিলে গত এক সপ্তাহ ধরে এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল এবং এতে প্রধান ভূমিকায় ছিল রবিন।
সড়কে যেকোনো ধরনের অপরাধ ও ছিনতাই কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। এদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত উপজেলা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

Related Posts

প্রধান সংবাদ

গাজীপুরে তৌফিকের উপর হামলার দৃশ্য বলে মিরপুরের ভিডিও ছড়াচ্ছে বিএনপিপন্থীরা

November 5, 2026
বিএনপি

যুবদল নেতা সাকের হত্যা: ‘খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ’

November 4, 2026
জামায়াত

সাদেক হোসেন খোকার কবর জিয়ারতে ভিপি সাদিক কায়েম, সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজীপুরে তৌফিকের উপর হামলার দৃশ্য বলে মিরপুরের ভিডিও ছড়াচ্ছে বিএনপিপন্থীরা

November 5, 2026

পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা প্রচার করছে ইরান

November 5, 2026

রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা

November 5, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version