Thursday, November 5, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা প্রচার করছে ইরান

November 5, 2026
A A
পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা প্রচার করছে ইরান

পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, তা নিয়ে নাগরিকদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা প্রচার করছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদমাধ্যমগুলো। এসব নির্দেশনায় বিস্ফোরণের আলো, তেজস্ক্রিয় ধুলা ও বিকিরণ থেকে বাঁচতে করণীয় তুলে ধরা হয়েছে।

ইরানের প্রচারিত নির্দেশনাগুলো হলো—

১. বিস্ফোরণের আলো থেকে চোখ রক্ষা করুন: পারমাণবিক বিস্ফোরণের তীব্র আলো সরাসরি তাকিয়ে দেখা যাবে না।

২. বাইরে থাকলে দ্রুত আড়াল নিন: কাছাকাছি কোনো ভবনে ঢোকা সম্ভব না হলে শক্ত দেয়াল বা অন্য কোনো বাধার পেছনে আশ্রয় নিন। মাটিতে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখুন।

৩. বিস্ফোরণের ধাক্কা কেটে গেলে ভবনে প্রবেশ করুন: কাছের নিরাপদ ভবনে আশ্রয় নিন। বিস্ফোরণ দেখতে বা ছবি তুলতে বাইরে দাঁড়িয়ে থাকবেন না। গাড়ির ভেতরেও আশ্রয় নেবেন না।

৪. ভবনের নিরাপদ স্থানে থাকুন: বেজমেন্ট অথবা ভবনের মাঝামাঝি অংশে অবস্থান করুন। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকুন।

৫. বাইরের বাতাস প্রবেশ বন্ধ করুন: দরজা-জানালা বন্ধ রাখুন। বাইরে থেকে বাতাস টানে—এমন শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বায়ু চলাচলের ব্যবস্থা বন্ধ করুন।

৬. দূষিত পোশাক সাবধানে খুলুন: বাইরে অবস্থান করে থাকলে বাইরের পোশাক ঝাঁকানো ছাড়াই খুলে একটি বন্ধ ব্যাগে রাখুন। ব্যাগটি অন্যদের থেকে দূরে রাখুন। তবে সেটি ফেলে দিতে বাইরে যাবেন না।

৭. শরীর ভালোভাবে পরিষ্কার করুন: কুসুম গরম পানি ও সাবান দিয়ে গোসল করুন। সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন, কন্ডিশনার নয়। গোসল সম্ভব না হলে মুখ, হাত ও খোলা ত্বক পানি বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।

৮. নিরাপদ খাবার ও পানি ব্যবহার করুন: বোতলজাত পানি এবং মোড়কজাত খাবার গ্রহণ করুন। অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকার প্রস্তুতি রাখুন।

৯. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আশ্রয় ছাড়বেন না: ২৪ ঘণ্টা পার হলেই পরিবেশ নিরাপদ হয়ে গেছে—এমনটি ধরে নেবেন না। সরকারি ঘোষণা ও নিরাপদে বের হওয়ার নির্দেশনা অনুসরণ করুন।

১০. ভবন ঝুঁকিপূর্ণ হলে নিরাপদ স্থানে সরে যান: আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগলে বা সেটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে অন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা করুন।

১১. পরিবারের সবাইকে আগে থেকেই প্রস্তুত করুন: জরুরি পরিস্থিতিতে কী করতে হবে, তা পরিবারের সদস্যদের সঙ্গে আগেই আলোচনা করে রাখুন।

Related Posts

প্রধান সংবাদ

গাজীপুরে তৌফিকের উপর হামলার দৃশ্য বলে মিরপুরের ভিডিও ছড়াচ্ছে বিএনপিপন্থীরা

November 5, 2026
আন্তর্জাতিক

ক্ষমতায় যে দলই থাকুক, আমেরিকার নীতি বদলাবে না: খামেনি

November 5, 2026
আন্তর্জাতিক

ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজীপুরে তৌফিকের উপর হামলার দৃশ্য বলে মিরপুরের ভিডিও ছড়াচ্ছে বিএনপিপন্থীরা

November 5, 2026

পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা প্রচার করছে ইরান

November 5, 2026

রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা

November 5, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version