Friday, November 6, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য: জুবায়ের

November 6, 2026
A A
রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকায় নাম নিয়ে জামায়াতের নিন্দা-আপত্তি

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ বলে অভিযোগ করেছে দলটি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

​শুক্রবার (০৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই প্রতিক্রিয়া জানান।

​বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের বিপুল সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী দল হিসেবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা চালাচ্ছে। তবে জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত।

আরওপড়ুন

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

​এহসানুল মাহবুব জোবায়ের উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। ফলে দলের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। দলটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলস কাজ করছে।

​দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে খুন, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন—যা মূলত নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা।

​তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ অর্পিত দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

Related Posts

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস
আন্তর্জাতিক

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস

November 6, 2026
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
জামায়াত

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

November 6, 2026
মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?
আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?

November 6, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস

৯০টি অগ্রসর ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ: রাশিয়া-ইরানের গোপন চুক্তি ফাঁস

November 6, 2026
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

November 6, 2026
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

November 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০