Saturday, November 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

November 7, 2026
A A
পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

টেস্ট অভিষেকের মাত্র আড়াই বছরের ব্যবধানে ক্যারিয়ারের পঞ্চম ইনিংসে পাঁচ উইকেট (ফাইফার) শিকারের অনন্য নজির গড়েছেন বাংলাদেশের গতি তারকা হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের সুদীর্ঘ ইতিহাসে ন্যাথান লায়নের পর দ্বিতীয় বোলার এবং বিশ্বের প্রথম পেসার হিসেবে তিনি এই ঐতিহাসিক কীর্তি গড়লেন, যেখানে তাঁর প্রথম পাঁচটি ফাইফারই এসেছে পাঁচটি ভিন্ন দেশের মাটিতে।

চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ডানহাতি এই পেসার। ২৪ ওভার বোলিং করে ১টি মেডেনসহ ৯০ রান খরচে ৬টি উইকেট তুলে নেন তিনি। চলতি বছরে এটি তাঁর তৃতীয় এবং টেস্ট ক্যারিয়ারের সামগ্রিক বিচারে পঞ্চম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড।

এর আগে হাসান মাহমুদের প্রথম ফাইফারটি ছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এরপর সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়, গত আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক টেস্টে তৃতীয় এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ চতুর্থ ফাইফারটি আদায় করেন তিনি। ঘরের মাঠে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের ঘটনা।

এই দুর্দান্ত সাফল্যের সুবাদে দেশের টেস্ট ইতিহাসের সফলতম ফাস্ট বোলার হিসেবে নিজের নাম খোদাই করে নিলেন ২৭ বছর বয়সী এই পেসার। মাত্র ১৯টি টেস্ট ম্যাচ খেলেই তিনি এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশিবার (পাঁচবার) ইনিংসে ফাইফার পাওয়া পেসার। পেছনে ফেলে দিয়েছেন ৩৮ টেস্টে চারবার ফাইফার নেওয়া শাহাদাত হোসেন রাজিবকে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে নতুন বল হাতে নিয়ে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। অসাধারণ এক ডেলিভারিতে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করার পরের বলেই ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এরপর জশুয়া বিশপকে স্টাম্পড করে নিজের পঞ্চম শিকার পূর্ণ করার পর শামার জোসেফকে বোল্ড করে ইনিংসে নিজের দ্বিতীয়বারের মতো ৬ উইকেটের কোটা পূরণ করেন।

Related Posts

বাংলাদেশ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে আলোচনায় ভারত

November 7, 2026
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথের মুখে চুনকালি ছিটিয়ে উগ্র লিফলেট সাঁটাল দুর্বৃত্তরা

November 7, 2026
বাংলাদেশ

গাড়ি থামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

November 6, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে আলোচনায় ভারত

November 7, 2026

আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার চেষ্টা: শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

November 7, 2026

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

November 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version