Saturday, November 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর ছিল জনবিপ্লব: জামায়াত আমির

November 7, 2026
A A
১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর ছিল জনবিপ্লব: জামায়াত আমির

১৫ আগস্টের ঘটনাকে সামরিক কর্মকর্তাদের প্রতি অবহেলা ও অপমানের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ওই ঘটনার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে, ৭ নভেম্বরকে তিনি সিপাহিদের নেতৃত্বে সংঘটিত একটি বিপ্লব হিসেবে উল্লেখ করেছেন, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি প্রকাশ করেছিল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বক্তব্যে ১৯৭২ সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান অভিযোগ করেন, তৎকালীন সরকার ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেওয়া ইসলামপন্থি সংগঠনগুলোকে নিষিদ্ধ করে জনগণের ম্যান্ডেট হারিয়েছিল। একই সঙ্গে রক্ষীবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়ার ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে। দমন-পীড়নের মধ্য দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ওই সময়ে সেনাবাহিনীর সদস্যদের অবমূল্যায়ন ও অপমান করা হতো। এমনকি এক সেনা কর্মকর্তার স্ত্রীকে অপহরণের ঘটনাও ঘটেছিল। এ ঘটনায় বিচার চাইতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরি হারাতে হয়। তার মতে, এ ধরনের নৈরাজ্য ও অসন্তোষের পরিণতিতেই ১৫ আগস্টের পটপরিবর্তন ঘটে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহিরা সংগঠিত হয়ে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এ সময় সাধারণ মানুষ রাজপথে নেমে তাকবির ধ্বনির মাধ্যমে তাদের স্বাগত জানায়। তিনি বলেন, সিপাহি ও জনতার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে সংঘটিত ওই ঘটনাই পরবর্তী সময়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিতি লাভ করে।

Related Posts

জামায়াত

দেশে আদৌ সরকার আছে কি না, প্রশ্ন তুললেন জামায়াত আমির

November 7, 2026
আওয়ামী লীগ

আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার চেষ্টা: শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

November 7, 2026
প্রধান সংবাদ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ

November 7, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দোকান দখল, অর্থ আত্মসাৎ ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

November 7, 2026

দেশে আদৌ সরকার আছে কি না, প্রশ্ন তুললেন জামায়াত আমির

November 7, 2026

ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা, ঝুঁকিতে ৫০০ রোগীর জীবন

November 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version