Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের

November 11, 2026
A A
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের

জাতীয় সংসদে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধারাবাহিক নাশকতার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ই যদি নিরাপদ না থাকে, তাহলে তাদের কার্যকারিতা কোথায়?

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক নাশকতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়। আর্মি গল্ফ ক্লাব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ককটেল হামলা হয়েছে। মঙ্গলবারও সেখানে দুই ব্যক্তি আহত হয়েছেন।

এ ছাড়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এক তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। সাজেক উপত্যকাকে ঘিরেও অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বিজিবি, র‍্যাব, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো বিভিন্ন নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এসব ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। সাধারণ মানুষ কাউকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রহণ করছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

গোয়েন্দা সংস্থার কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকর তৎপরতা দৃশ্যমান নয়। অথচ বিরোধী দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করার ক্ষেত্রে গোয়েন্দাদের তৎপরতা দেখা যাচ্ছে।

এ সময় একজন সংসদ সদস্যের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে তাঁকে দল ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো গোয়েন্দা কর্মকর্তা এ ধরনের কথা বলার অধিকার রাখেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, দেশ আবারও সাড়ে ১৫ বছরের আগের অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছে কি না।

বিরোধীদলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তের বিনিময়ে দেশ থেকে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, তা পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না।

দেশের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অবিলম্বে স্পষ্ট বক্তব্য দেওয়ার পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান জামায়াত আমির।

Related Posts

জামায়াত

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
আওয়ামী লীগ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার

November 11, 2026
অন্যান্য

আ.লীগের অধ্যায় শেষ ৫ আগস্টেই, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version