Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

আ.লীগের অধ্যায় শেষ ৫ আগস্টেই, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

November 11, 2026
A A
আ.লীগের অধ্যায় শেষ ৫ আগস্টেই, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে এ শোডাউন শুরু হয়।

শোডাউনটি শহরের স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক, হাসান চত্বর ও কোর্ট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি পুনরায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ।

এ সময় বক্তব্যে সাগর আহম্মেদ বলেন, শেখ হাসিনার উদ্দেশে তিনি বলতে চান, ৫ আগস্টের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তাই দলটির আবারও রাজনীতিতে ফিরে আসার স্বপ্ন না দেখার আহ্বান জানান তিনি। দেশে ফিরে এলে আইনের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামান্য খাবার কিংবা অন্য কোনো প্রলোভনে পড়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইন অনুযায়ী কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, অফিস সম্পাদক পারভেজ আলম, বায়তুলমাল সম্পাদক আবু রায়হান, পৌর সভাপতি রাব্বি হাসান ও সেক্রেটারি রাফায়েত বিন শোভন।

আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুদুর রহমান, সেক্রেটারি আমীর হামজা, সদর উপজেলা সভাপতি মুন্না রহমান, দামুড়হুদা উপজেলা সভাপতি আল ফাহাদ সবুজ এবং দর্শনা পৌর সভাপতি লোকমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Posts

আওয়ামী লীগ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার

November 11, 2026
জামায়াত

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের

November 11, 2026
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, যেভাবে আবেদন করবেন

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version