Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
A A
জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে দেশের মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও আলোচনা শোনা যাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।

বৈঠকে মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় ও প্রকল্পের আড়ালে কী ধরনের চুক্তি বা সমঝোতা হচ্ছে, তা জনগণের সামনে প্রকাশের দাবি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সার ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা।

বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশের প্রত্যক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। একই সঙ্গে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদের ভেতরে এবং রাজপথে সব সময় সক্রিয় থাকবে।

আরওপড়ুন

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

Related Posts

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”
আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?
আওয়ামী লীগ

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের
জামায়াত

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে: জাতীয় সংসদে প্রশ্ন জামায়াত আমিরের

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০