Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
A A
শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian) পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ‘কলঙ্কিত সাবেক নেতা’ (Disgraced former leader) হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করেছে। বিশ্বখ্যাত এই সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর দিল্লিতে আত্মগোপনে থাকা শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আকুল চেষ্টা ও রাজনৈতিক কৌশল উন্মোচন করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি সম্প্রতি ভারতে বসেই নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছেন। গার্ডিয়ানের হাতে পৌঁছানো নথিতে দেখা যায়, শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য আর্জি জানিয়েছেন।

দ্য গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিদের তৈরি প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে অন্তত ১,৪০০ মানুষকে নৃশংসভাবে হত্যার দায়ে ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় আইনি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি সাফ জানিয়ে দিয়েছে—দেশে ফেরার আইনি ও রাজনৈতিক পরিণতি কী হতে পারে তা জানা সত্ত্বেও তিনি একটি বিশেষ কৌশলে দেশে ফিরতে চাইছেন, যেখানে পা রাখামাত্রই তার ফাঁসির রায় কার্যকরের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

আরওপড়ুন

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

পাসপোর্ট আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গার্ডিয়ানকে জানিয়েছেন, এক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি এখতিয়ার বা সুযোগ বাংলাদেশের আইনের অধীনে নেই। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় কেবল একজন হস্তান্তরিত অপরাধী বা বন্দী হিসেবেই হাসিনাকে গ্রহণ করা সম্ভব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদনে ‘কলঙ্কিত সাবেক নেতা’ পরিভাষাটি ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক প্ল্যাটফর্মে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনের আসল চেহারা আবারও নির্মমভাবে উন্মোচিত হলো। আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও বিশ্ব গণমাধ্যমের চোখে তার গ্রহণযোগ্যতা যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এই আন্তর্জাতিক প্রতিবেদনটি তারই জলজ্যান্ত প্রমাণ।

Related Posts

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?
আওয়ামী লীগ

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে
জামায়াত

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার
আওয়ামী লীগ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০