Monday, November 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

November 14, 2026
A A
ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে তিনি ধারাবাহিকভাব এই হুমকি পেয়ে আসছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কিছু স্ক্রিনশটও শেয়ার করেন, যার মধ্যে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে পাঠানো হুমকির বার্তা রয়েছে।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু গত বৃহস্পতিবার সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়ার ও মেজাজ হারানোর প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদের রক্ত, আহতদের ত্যাগ এবং শীর্ষ নেতাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। অথচ যুক্তিতে না পেরে সংসদেই রাজনৈতিক নেতাদের তুই-তুকারি ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের সমন্বয়কদের যখন সংসদীয় বক্তব্যে বারবার অপমান করা হচ্ছিল, তখন তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে হত্যার হুমকি ও বাড়িতে হামলার মতো পরিস্থিতির মুখোমুখি তাঁদেরও হতে হয়। আঁতাত করে চলা মানুষের পক্ষে নিজের ও পরিবারের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার পেছনের মানসিক দৃঢ়তা অনুধাবন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য জানান, গত এক সপ্তাহ ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকির সম্মুখীন হয়েছেন। তবে এসব নিরাপত্তা ইস্যু তুললেও বিষয়গুলোকে লঘু করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, যতক্ষণ পর্যন্ত কারও ঘাড়ে বা মাথায় সরাসরি আঘাত বা গুলি না লাগছে, ততক্ষণ এই বিপদের তীব্রতা অন্যরা অনুভব করবে না।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের একটি শীর্ষস্থানীয় অপরাধী চক্রের প্রধান, যার বিরুদ্ধে খুন ও চাঁদাবাজিসহ দুই ডজনের বেশি ফৌজদারি মামলা রয়েছে। তবে সংসদ সদস্য মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে ভারতের এই গ্যাংস্টার বা তার সিন্ডিকেটের কোনো সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো স্বাধীনভাবে বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

Related Posts

বাংলাদেশ

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

November 15, 2026
বাংলাদেশ

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

November 15, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026

গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

November 16, 2026

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version