Monday, November 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

November 14, 2026
A A
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই টার্মিনাল থেকে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালিত হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নির্ধারিত দিনেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

​শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতিবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ তথ্য জানান।

​সভায় মন্ত্রী উল্লেখ করেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার এবং নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। এ নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

​বৈঠকে টার্মিনাল চালুর সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।

​মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করার প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। সবার সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

Related Posts

বাংলাদেশ

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

November 15, 2026
বাংলাদেশ

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

November 15, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026

গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

November 16, 2026

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version