Saturday, November 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকে দুবাইয়ের ‘বিনিয়োগে’ সিঙ্গাপুরের ঠিকানা, নথিতে বেরিয়ে এল এস আলমের একাউন্ট

November 18, 2026
A A
ইসলামী ব্যাংকে দুবাইয়ের ‘বিনিয়োগে’ সিঙ্গাপুরের ঠিকানা, নথিতে বেরিয়ে এল এস আলমের একাউন্ট

সাড়ে তিন বছর আগে দুবাইভিত্তিক একটি কোম্পানির নামে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার কেনা হয়েছিল। সে সময় তৎকালীন সরকারের সংশ্লিষ্ট মহল থেকে বিষয়টিকে বড় অর্জন হিসেবে প্রচার করা হয়। বলা হয়েছিল, এটি বিদেশি বিনিয়োগের শুরুমাত্র এবং সামনে আরও বড় অঙ্কের বিনিয়োগ দেশে আসবে।

বাস্তবে ঘটেছিলও ঠিক তেমনটাই। প্রথম দফায় শেয়ার কেনার মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে একই ব্যাংক হিসাব থেকে আরও ১১১ কোটি টাকার শেয়ার কেনা হয়। সব মিলিয়ে দুই দফায় ইসলামী ব্যাংকের প্রায় ২২৩ কোটি টাকার শেয়ার কিনেছিল ওই দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি।

তবে পরবর্তী সময়ে নথিপত্র যাচাই করে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। যে ব্যাংক হিসাব ব্যবহার করে শেয়ারগুলো কেনা হয়েছিল, সেটি আদৌ দুবাইয়ের ওই কোম্পানির নিজস্ব হিসাব ছিল না। বরং হিসাবটি খোলা হয়েছিল এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের নামে।

লেনদেনের সময়সূচি বিশ্লেষণে দেখা যায়, শেয়ার কেনার অর্থের জোগানও এসেছিল সরাসরি সাইফুল আলম মাসুদের কাছ থেকেই। নথিপত্র অনুযায়ী, ২৬ এপ্রিল ওই ব্যাংক হিসাবে টাকা জমা দেন সাইফুল আলম মাসুদ। ঠিক তার পরদিনই অর্থাৎ ২৭ এপ্রিল ওই হিসাব থেকে ১১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনা হয়।

উল্লেখ্য, দেশের ব্যাংক খাত থেকে নামে-বেনামে প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, সেই এস আলমের নিজস্ব অর্থ ও ব্যাংক হিসাবকেই বিদেশি বিনিয়োগের তকমা দিয়ে ইসলামী ব্যাংকে ঢোকানো হয়েছিল।

শুধু শেয়ার কেনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি, বরং এই শেয়ারের মালিকানার জোরে ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজেদের প্রতিনিধি বসাতে চিঠিও দেওয়া হয়। সেই চিঠির সূত্রে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পান সাইফুল আলম মাসুদের ছেলে। অর্থাৎ, বাবার টাকাতেই বিদেশি বিনিয়োগের ছদ্মবেশে শেয়ার কিনে ব্যাংকের পর্ষদে ছেলের আসন নিশ্চিত করা হয়েছিল।

Related Posts

প্রধান সংবাদ

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026
আওয়ামী লীগ

‘গরিবের ডাক্তার এমপি বাবর’-এর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

November 20, 2026
আওয়ামী লীগ

রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

November 20, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version