Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

November 21, 2026
A A
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক জ্বালাও-পোড়াও, ভাঙচুর এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করতে নতুন করে ২৬ প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছিলেন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একই দিন বিকেলে বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত আরও একটি ব্যাটালিয়ন মোতায়েন শুরুর তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র মহড়া, থানায় হামলা ও অগ্নিসংযোগ এবং বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন ও হাসপাতালে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও চালিয়ে আসছিল। উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই ধাপে ধাপে বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা কঠোরভাবে মোকাবিলায় তাঁরা কাজ করবেন।

Related Posts

জামায়াত

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026
আওয়ামী লীগ

আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকাণ্ড সব সীমা ছাড়িয়েছে: মিয়া গোলাম পরওয়ার

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version