Sunday, November 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেস্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

November 22, 2026
A A
ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেস্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই হামলার চেষ্টার পর সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।

হামলার সময় বাড়িতে সাদিক কায়েমের বাবা-মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে তাঁরা ঘুম থেকে জেগে ওঠেন এবং ঘর থেকে বের হয়ে বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের খবর দিলে তাঁরা দ্রুত ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে বড় ধরনের বিপদ ঘটে যেত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আরওপড়ুন

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

এর আগে ঘটনার পরপরই সাদিক কায়েম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় তাঁর মা-বাবা রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, চিৎকার ও খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী
আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
আওয়ামী লীগ

আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকাণ্ড সব সীমা ছাড়িয়েছে: মিয়া গোলাম পরওয়ার

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026
ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০