Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

November 25, 2026
A A
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

দেশের তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরিকাঠামো চূড়ান্ত করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা।

বুধবার ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরিকাঠামোয় চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এর ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হলেও সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪ নিয়ে সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে এ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া বোর্ডের সিদ্ধান্তে বলা হয়েছে, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর কারও বিদ্যমান বেতন সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম ২ হাজার টাকা যোগ করে সমন্বয় করতে হবে।

চার গ্রেডেই বেতন বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ

২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সর্বশেষ মজুরিকাঠামোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, নতুন কাঠামোয় তৈরি পোশাকশিল্পের চারটি গ্রেডেই শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আগের কাঠামোয় সাধারণ ও নতুন প্রবেশকারী শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় তা ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এতে এ গ্রেডের শ্রমিকদের বেতন বেড়েছে ৩৬ শতাংশ।

গ্রেড-৩-এ আগে নিম্নতম মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন কাঠামোয় ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে তা ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে বেতন বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিকে, গ্রেড-২-এর মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এতে বেতন বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১২ শতাংশ।

সবচেয়ে বেশি হারে বেতন বেড়েছে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এ। আগের কাঠামোয় এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শতকরা হিসাবে এ গ্রেডে বেতন বেড়েছে ৪৩ শতাংশ।

২০ দিনের মধ্যে মজুরি নির্ধারণ ঐতিহাসিক মাইলফলক

সংবাদ ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, স্বল্প সময়ের মধ্যে পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি চূড়ান্ত করা বোর্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, গত ৪ নভেম্বর থেকে শুরু করে প্রায় তিন সপ্তাহের মধ্যে বোর্ডের চারটি সভা অনুষ্ঠিত হয়েছে। মাত্র ২০ দিনের মধ্যে একটি শিল্প খাতের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছানো বাংলাদেশের নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা।

গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে মতবিরোধের বিষয়ে তিনি বলেন, গ্রেড-১, ২ ও ৩-এর মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারিত হলেও সর্বনিম্ন গ্রেড নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য হয়নি।

এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুসরণ করে চেয়ারম্যান হিসেবে তিনি গোপন ভোটের ব্যবস্থা করেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে গ্রেড-৪-এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।

নতুন মজুরিকাঠামোর সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন।

আরওপড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

শ্রমিকপক্ষের আপত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে বিলম্ব

এদিকে নিম্নতম মজুরি বোর্ডের একজন সদস্য আমার দেশকে জানিয়েছেন, বুধবার রাতে গ্রেড-৪-এর মজুরি ১৬ হাজার ৮০০ টাকা নির্ধারণের বিষয়ে প্রায় চূড়ান্ত সমঝোতা হয়েছিল। তবে সিদ্ধান্তের পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আরও ৫০০ টাকা বাড়ানোর দাবি জানালে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা নির্ধারণ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করা হয়।

Related Posts

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

November 25, 2026
নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

November 25, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০