Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

দলীয় দুই গ্রুপের দ্বন্দ্বে প্যানেল গঠন ব্যর্থ ছাত্রদল

August 26, 2025
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩ বছর পর। ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের প্যানেল ঘোষণা করলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এখনো প্যানেল দিতে পারেনি শাখা ছাত্রদল।

সূত্র জানায়, গত ৮ আগস্ট ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে বর্ধিত ও হল কমিটি ঘোষণা করে। তবে তাতে সাবেক ছাত্রলীগ কর্মী, বহিষ্কৃত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় সংগঠনের ভেতর ক্ষোভ দেখা দেয়। এতে ক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ পাঁচ নেতাকে (সুপার ফাইভ) ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন। পরে ১৭ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তারা ক্যাম্পাসে ঢুকলেও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে সংগঠনটি।

২১ আগস্ট থেকে টানা মিটিং করে প্যানেল গঠনের চেষ্টা চালানো হলেও শীর্ষ পাঁচ নেতা ও বিদ্রোহী নেতাদের মধ্যে পদ নিয়ে সমঝোতা হয়নি। বিদ্রোহীরা সহ-সভাপতি বা সাধারণ সম্পাদক পদ দাবি করলে সুপার ফাইভ তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে বিএনপিপন্থি শিক্ষকরাও আলোচনায় বসেন, তবে কোনো সমাধান আসেনি। ফলে নির্ধারিত দিনে প্যানেল ঘোষণা সম্ভব হয়নি।

এদিকে প্রধান তিনটি পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে মতপার্থক্যের অভিযোগ উঠেছে। এমনকি প্রার্থীদের নাম তারেক রহমানের কাছে সুপারিশ করার কথাও শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট শিক্ষকরা দাবি করেছেন, তারা কেবল বিভাজনের বিষয়ে বিব্রতবোধ জানাতে উপস্থিত ছিলেন, প্যানেল গঠনে তাদের কোনো ভূমিকা নেই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দীন মোহাম্মদ বাবর বলেছেন, “আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। বড় সংগঠন হওয়ায় একই পদে একাধিক মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। প্রতিযোগিতা বেশি থাকায় দেরি হচ্ছে, তবে শিগগিরই প্যানেল ঘোষণা করব।”

Related Posts

অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
অন্যান্য

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ চালাতে চায়: মামুনুল হক

October 19, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

October 21, 2026

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version