Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

আ.লীগের অনুষ্ঠানেই জুলাইয়ে ১,৪০০ প্রাণহানির কথা স্মরণ করালেন হ্যারি

November 26, 2026
A A
আ.লীগের অনুষ্ঠানেই জুলাইয়ে ১,৪০০ প্রাণহানির কথা স্মরণ করালেন হ্যারি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানেই দলটির নেতা-কর্মীদের প্রত্যাশার ঠিক বিপরীত বক্তব্য দিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এই বক্তব্য দেন সাবেক এই কূটনীতিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ দলটির নেতা-কর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

আরওপড়ুন

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

হ্যারি কে টমাস বলেন, অধিকাংশ দেশ বিশ বছরেও যত ঘটনার মধ্য দিয়ে যায়, বাংলাদেশ দুই বছরেই তার চেয়ে বেশি দেখেছে। তাঁর ভাষায়, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবে, ২০২৪ সালের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১,৪০০ পর্যন্ত হতে পারে এবং তাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। একপর্যায়ে সহিংসতার লক্ষ্য হন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও; ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন, যাঁদের অনেকেই থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া উত্তেজিত জনতার হাতে প্রাণ হারান। এ ছাড়া অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আটজন সদস্য নিহত হওয়ার কথা উল্লেখ করে তাঁদেরও স্মরণ করার আহ্বান জানান তিনি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, রংপুরে ছাত্র আবু সাঈদ দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাঁকে গুলি করে হত্যা করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের এক মেয়ে নিহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে এবং সবার আগে এ কথাই বলা উচিত।

পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হ্যারি কে টমাস বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দেয়। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ফল নিয়ে যার যা-ই মত থাকুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি দেওয়া উচিত।

বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করার ওপর গুরুত্ব দেন সাবেক এই কূটনীতিক। ক্ষোভ আর বিদ্বেষ পুষে রাখার বিপদ প্রসঙ্গে তিনি উইলিয়াম শেক্‌সপিয়ারের রচনার পাশাপাশি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার উদ্ধৃতি টেনে সতর্ক করেন, যেন রাতের বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সময় যাত্রীদের বিবাদে নৌকা ডুবে না যায়।

দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে টমাস আরও বলেন, বাংলাদেশের মানুষ এখনো বিভক্ত। বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে, তেমনি সরকার ও সংসদে বিরোধী পক্ষের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যেও বিভাজন আছে। এর চেয়েও গভীর বিভাজন রয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ চাওয়া তরুণ প্রজন্মের মধ্যে, যাঁরা ২০২৪ সালে রাজপথ ভরিয়ে দিয়েছিলেন।

Related Posts

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

November 26, 2026
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধান সংবাদ

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

November 26, 2026
ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার
আওয়ামী লীগ

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

November 26, 2026
আ.লীগের অনুষ্ঠানেই জুলাইয়ে ১,৪০০ প্রাণহানির কথা স্মরণ করালেন হ্যারি

আ.লীগের অনুষ্ঠানেই জুলাইয়ে ১,৪০০ প্রাণহানির কথা স্মরণ করালেন হ্যারি

November 26, 2026
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০