মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ডাকসু নির্বাচন : প্রথম দিনেই শিবির সমর্থিত ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ

- তুর্জ খান
আগস্ট ২৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই চারুকলা অনুষদে শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে। এর অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে একটি অস্থায়ী ব্যানার স্থাপন করা হয়। তবে কিছুক্ষণ পরই দুইজন অজ্ঞাত যুবক এসে সেটি ফেলে দেয় বলে অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ অভিযোগ করেন, চারুকলা অনুষদে আমাদের দুটি ব্যানার ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে সিসিটিভি ফুটেজ চেক করার দাবি জানিয়েছি। ফুটেজ দেখলে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।

এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। কারা এ কাজ করেছে শনাক্তের চেষ্টা চলছে। যারাই করেছে, তারা অন্যায় করেছে। আমি বলব, তারা যেন ব্যানারটি আবার ঠিক করে দেয়। যদি কোনো প্রার্থী এই ঘটনায় আইনি সহায়তা চান, তবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব।

নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, আমরা এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬
প্রধান সংবাদ

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

এপ্রিল ২১, ২০২৬
প্রধান সংবাদ

ইরান প্রসঙ্গে সরকারি অবস্থান, কূটনৈতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version