বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : শিবিরের উদ্বেগ

আগস্ট ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেস্টুন ফেলে দেয়া ও প্রার্থীদের ছবি বিকৃতির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। তারই অংশ হিসেবে নির্বাচনী প্রচারণার প্রথম দিন ফেস্টুন ফেলে দেয়া হয়েছে এবং নারী প্রার্থীসহ একাধিক প্রার্থীর ছবিকে বিকৃত করা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে এমন স্বৈরাচারী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

ছাত্রশিবির নেতারা আরো বলেন, ‘একজন হিজাব পরিহিত নারী শিক্ষার্থীর ছবি বিকৃত করে কুচক্রী মহল ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি নারীবিদ্বেষী মানসিকতার প্রকাশ ঘটেছে। আরো উদ্বেগজনক হলো, একটি গোষ্ঠী ও কতিপয় মিডিয়া পরিকল্পিতভাবে প্রকৃত দোষীদের আড়াল করে সাধারণ শিক্ষার্থীদের এই ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করছে, যা স্পষ্টত ষড়যন্ত্র।’

তারা অভিযোগ করেন, অতীতেও এই মহল বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাধীন ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ধ্বংস করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহযোগিতা করেছে।

তারা বলেন, ‘খুনি হাসিনার পতন ও ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিদায় তারা মেনে নিতে পারেনি। তাই গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ডাকসু নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।’

শিবির নেতারা আশা প্রকাশ করেন, ‘ঢাবির শিক্ষার্থীরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করে আসছে। তারা অতীতের মতো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও অপশক্তির মোকাবিলা করবে এবং যোগ্য প্রার্থীকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়ে এর উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version