শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

সেপ্টেম্বর ১, ২০২৫
A A
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জে চার হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান

জামায়াতে ইসলামের নীলফামারী-৪ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনি সভায় অংশ নিয়ে চার হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার বড়ভিটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে, মেলাবর ইউসুফিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।

এই সময় নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রশিদ শাহ্ তাদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান ও স্বাগত জানিয়ে বরণ করেন।

সূত্র জানায়, বড়ভিটা জামায়াতের নেতৃবৃন্দ এলাকায় নিয়মিত দাওয়াতি কার্যক্রম চালান। জামায়াতে ইসলামী প্রতি তাদের ভালোবাসা, ন্যায়, নীতি ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে চার হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি দলটিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে রোববার নির্বাচনি সভায় তারা যোগ দেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া চার হিন্দু ধর্মাবলম্বী হলো— শ্রী শুশিল অধিকারী, শ্রী রঘু নাথ, শ্রী রবিন্দ্র চন্দ্র রায় ও শ্রী শুসিল।

শ্রী শুশিল চন্দ্র অধিকারী জামায়াতে যোগদানের বিষয়ে বলেন, “জামায়াতে ইসলামী একটি ন্যায়পরায়ণ, নীতিবান ও আদর্শবান দল। এখানে চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। দলটিতে ধর্মীয় বৈষম্য নেই এবং বিভিন্ন ধর্মের মানুষ সমানভাবে কাজ করে। এ কারণে আমি মুগ্ধ হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আগামী নির্বাচনে দলটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

নির্বাচনি সভাটি বড়ভিটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ড সভাপতি হাসানুর হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রশিদ শাহ্। আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও বড়ভিটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামিনুর রহমান। উপস্থিত ছিলেন—বড়ভিটা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আমিনুর রহমান, সুপার মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, “আগামীর বাংলাদেশ হবে ধর্মীয় বৈষম্যহীন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসাথে কাজ করবে। আমরা সকলেই শান্তিপূর্ণ, ফ্যাসিবাদমুক্ত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ইসলামী শাসনের নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

 

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জুন ১৯, ২০২৬
বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
বিএনপি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে

জুন ১৯, ২০২৬

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version