বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা: শেখ হাসিনা ও ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সেপ্টেম্বর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যার উদ্দেশ্যে গুলশানে তার বাসভবনে প্রবেশের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার গুলশান থানায় এই মামলা করেন এনডিএমের দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

মামলার এজাহার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান-এর আদালতে উপস্থাপন করা হয়। আদালত ৯ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। গুলশান থানা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল আলম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আর আরাফাত, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের কিছু অঙ্গ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির আন্দোলনে পালিয়ে যাবার পর থেকেই এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্দ করতে পরিকল্পনা করে আসছে।

মামলার অভিযোগে বাদী আরো উল্লেখ করেন, ৬ সেপ্টেম্বর, মোস্তফা আল নাফিজ এবং মো. নূর ববি হাজ্জাজকে হত্যার উদ্দেশ্যে তার গুলশান বাসভবনে প্রবেশ করে। নিরাপত্তারক্ষীরা তাদের সন্দেহজনক আচরণে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর জানায়, এটি শেখ হাসিনার সরাসরি নির্দেশে সংঘটিত হচ্ছে। হত্যার উদ্দেশ্যে মোস্তফা আল নাফিজ ছুরিকাঘাত বা গাড়িতে বোমা মারার পরিকল্পনা করেছিলেন এবং এ অর্থায়ন ও সমন্বয় করেছেন অন্যান্য আসামিরা।

আসামি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং এখন আদালত থেকে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত খবর

অন্যান্য

জামায়াত কোনো রাজনৈতিক দল না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

আগস্ট ২২, ২০২৬
অন্যান্য

বিএনপি জোটের বাকি সব শরিকদের মন্ত্রীত্ব দিলেও বাদ পড়ল জমিয়ত

আগস্ট ২২, ২০২৬
অন্যান্য

ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম: জামায়াত আমির

আগস্ট ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version