মঙ্গলবার, মে ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে: আলী রীয়াজ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
সেপ্টেম্বর ১৪, ২০২৫
A A
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে: আলী রীয়াজ
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই দেখা দেবে না, বরং জাতীয় নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

শনিবার বিকেলে রাজধানীতে আয়োজিত ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোকে আমি বহুবার আহ্বান জানিয়েছি। তারা কিছুটা সাড়া দিলেও এ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। তাই রাজনৈতিক দলগুলোর এখনই দায়িত্ব এ পরিস্থিতি মোকাবিলা করা।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ আমরা রাষ্ট্রের কাঠামোগত কিছু পরিবর্তন নিশ্চিত করতে চাই। গত ১৬ বছরের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, এটি শুধু সময়ের সংকট নয়, বরং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পরিণতি। কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচনের ফল মৌলিক পরিবর্তন বয়ে আনবে না।”

আরওপড়ুন

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

তার মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে (১৯৭৩, ১৯৯১ ও ২০০৯ সালে) তিনবার গণতন্ত্র সুসংহত করার চেষ্টা হলেও সফলতা আসেনি। এবার কাঠামোগত সংস্কার ও জাতীয় ঐক্যের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফাও বৈঠকে যোগ দেন।

সম্পর্কিত খবর

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ৫, ২০২৬
সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য
এনসিপি

সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

মে ৪, ২০২৬
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

মে ৫, ২০২৬
জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ৫, ২০২৬
প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ

প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০