Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

হিন্দুস্তানি আপা ও জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই: রাশেদ প্রধান

September 18, 2025
A A

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের মতো ‘হিন্দুস্তানি অপরাজনৈতিক দলগুলোর’ বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার নেই।”

বৃহস্পতিবার বিকালে জাগপার ৭ দফা দাবিতে বিজয় নগর পানির ট্যাংক থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, “আমরা বাংলার মাটিতে নতুন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ দেখতে চাই না। জনগণের দাবি হলো—সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি।”

তিনি অভিযোগ করেন, “নতুন বাংলাদেশে এখনো দেশের চেয়ে কম দামে ইলিশ হিন্দুস্তানে যাচ্ছে, আদানিকে উপহার দেওয়া ৯০০ একর জমি ফেরত নেওয়া হচ্ছে না, আর দেশের ভেতরে হিন্দুস্তানি ষড়যন্ত্র চলছেই। অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং হিন্দুস্তানের সঙ্গে সম্পাদিত সব অসম ও গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে বাতিল করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ।

Related Posts

অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
অন্যান্য

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ চালাতে চায়: মামুনুল হক

October 19, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

October 21, 2026

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version