শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ধন্যবাদ শ্রীলঙ্কা, তবে জয়ের জন্য আজ অদম্য বাংলাদেশ

সেপ্টেম্বর ২০, ২০২৫
A A
ধন্যবাদ শ্রীলঙ্কা, তবে জয়ের জন্য আজ অদম্য বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

একদিন আগেও বাংলাদেশের সমর্থকরা শ্রীলঙ্কার পক্ষে সুর তুলেছিলেন। কিন্তু এবার আর লঙ্কানদের জন্য উৎসাহ দেখাবেন না কেউ। কারণ সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কা। রানরেট আর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশ আজ মুখোমুখি হবে লঙ্কানদের। ম্যাচটি শুরু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।

গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি ও তানজিম সাকিব ছিলেন বাইরে। তবে আজ দুবাইয়ে তানজিম সাকিব ও পারভেজ ইমন একাদশে সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে চার বোলার নিয়ে নামলেও এবার পাঁচজন বোলার খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। কারণ, আফগানিস্তানের বিপক্ষে শামীম পাটোয়ারি ও সাইফ হাসান পঞ্চম বোলারের ঘাটতি পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন। ফলে তানজিম সাকিবের ফেরাটা প্রায় নিশ্চিত। অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদিকেও ভাবনায় রাখা হলেও সম্ভাবনা কম। নাসুম আহমেদ আগের ম্যাচে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন। তবে উইকেটের অবস্থা বিবেচনায় নাসুমের সঙ্গে মাহেদিও জায়গা পেতে পারেন।

গ্রুপপর্বে দুই দলের লড়াইয়ে শ্রীলঙ্কা ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায়। সেদিন নুয়ান থুসারার দুর্দান্ত বোলিং বাংলাদেশের ব্যাটিং লাইনকে ভেঙে দেয়। আফগানিস্তানের বিপক্ষেও তিনি ছিলেন সমান কার্যকর। তার বিপক্ষে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। পাশাপাশি কুশল মেন্ডিস ও কুশল পেরেরাও সবসময় বাংলাদেশের জন্য আতঙ্কের নাম। তারা উইকেটে টিকে গেলে লঙ্কানদের বড় সংগ্রহ সময়ের ব্যাপার মাত্র। এছাড়া স্পিন আক্রমণে শক্তি বাড়াতে দলে ফিরবেন মহেশ থিকসানা। তরুণ স্পিনার দুনিথ ভেল্লালেগের বাবার মৃত্যুতে দেশে ফেরায় এই ম্যাচে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ আরও দৃঢ় হবে।

তবে বাংলাদেশের ভরসার জায়গাও আছে। সবশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের মাটিতেই ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসরা। সেই আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া থাকবে দল।

ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দুবাইয়ের উইকেটের ওপর। এশিয়া কাপে আবুধাবিতে ব্যাটাররা যেখানে ১১৯.৫০ স্ট্রাইকরেটে খেলেছেন, সেখানে দুবাইয়ে গড় স্ট্রাইকরেট মাত্র ১০৯.২৬। ধীরগতির এই উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। ফলে ম্যাচ গড়াতে পারে লো-স্কোরিং লড়াইয়ে। মিরপুরে নিয়মিত এ ধরনের ম্যাচ খেলার অভ্যাস থাকায় বাংলাদেশ এগিয়ে থাকতে পারে। অন্যদিকে, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারার জন্য খ্যাত শ্রীলঙ্কাও সমানভাবে লড়াইয়ে থাকবে। শেষ পর্যন্ত কারা জয় দিয়ে সুপার ফোর শুরু করতে পারে, সেটাই দেখার বিষয়।

সম্পর্কিত খবর

খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সেপ্টেম্বর ২, ২০২৬
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

সেপ্টেম্বর ৫, ২০২৬

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৫, ২০২৬

এবার জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version