Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

রাবি উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের

September 21, 2025
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণার পর শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনের গেট ভাঙার চেষ্টা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনশনে থাকা শিক্ষার্থীরা একত্র হয়ে ভিসির বাসভবনে প্রবেশের চেষ্টা করেন। এসময় গেট ভাঙচুরের ঘটনাও ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য তাদের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসেননি।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “কোনো বিশৃঙ্খলা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু ৪০ ঘণ্টা ধরে অনশনে আছি। অথচ ভিসি স্যার কোনো দায়িত্বশীল আচরণ দেখাননি। আজ যদি আমরা মারা যাই, দায়ভার নকীব স্যারের।”

আরেক অনশনরত শিক্ষার্থী বলেন, “৪০ ঘণ্টা ধরে না খেয়ে আছি। এইখানেই লাশ হবো, তারপর দেখবো ভিসি বের হন কিনা।”

প্রশাসন অবরুদ্ধ, নারী শিক্ষার্থীদের সংহতি

আন্দোলনকারীরা জানায়, তারা জুবেরি ভবনে সাড়ে ছয় ঘণ্টা ধরে অবস্থান করছেন। সেখানে উপউপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া ছাত্রী হল থেকে মিছিল বের করে নারী শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানান।

আন্দোলনের পটভূমি

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকেই সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ শুরু করে।

প্রথমে উপাচার্যের বাসভবন ঘেরাও করা হয় এবং রাত পর্যন্ত আন্দোলন চলে। পরদিন শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এর পর থেকেই কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। বর্তমানে নয়জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে শিক্ষক সমাজ আজ রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন চরম উত্তেজনায় রয়েছে। প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Related Posts

রাজনীতি

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

September 21, 2026
প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version