মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান

সেপ্টেম্বর ২৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। কিন্তু গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেমন স্বৈরাচার ঝেঁকে বসেছিল, তেমনি আবারও গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু মিছিল-মিটিং করে জনগণের মন জয় করা যাবে না। প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। বক্তব্য অনেক হয়েছে, এখন কাজ করতে হবে। জনগণের অধিকার ও বিএনপির লক্ষ্য ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।”

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরওপড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী, আমিন উর রশিদ ইয়াছিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মো. আবুল কালাম ও মো. মোস্তাক মিয়া প্রমুখ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনটি অনুষ্ঠিত হয় জেলার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে। এটি ছিল ১৬ বছর পর আয়োজিত সম্মেলন।

সম্পর্কিত খবর

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!
বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০