মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

এক আবরারের রক্ত থেকে জন্ম নেবে লাখো আবরার : সালাউদ্দিন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ৭, ২০২৫
A A
এক আবরারের রক্ত থেকে  জন্ম নেবে লাখো আবরার : সালাউদ্দিন
Share on FacebookShare on Twitter

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “এক আবরারের রক্তে জেগে উঠবে লাখো আবরার। আবরারদের আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে। এই শহীদদের রক্ত ও অসংখ্য ছাত্র-যুবকের আত্মদানের পথ মাড়িয়ে গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে, দাঁড়িয়েছে শাপলা চত্বরের শহীদদের ত্যাগের ওপর।”

তিনি আরও বলেন, “১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ ও রচনা করতে হবে। তাহলেই বোঝা যাবে, কীভাবে ভিনদেশি আধিপত্যবাদ আমাদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছে।”

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে “মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, “১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। সেই সংগ্রামের সিঁড়ি একদিন আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সকলের ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের ধারাবাহিকতাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।”

আরওপড়ুন

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

ঢাবির হামলার অভিযুক্ত ছাত্রলীগ নেতা এখন পুলিশের এএসপি—নিয়োগ নিয়ে প্রশ্ন

তিনি বলেন, “বিশ্বের বড় শক্তিগুলো সব সময়ই পার্শ্ববর্তী ছোট দেশগুলোতে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে। তারা অনুগত শাসক সৃষ্টি করে শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই ঘটেছে— হাসিনার মতো অনুগত শাসকদের ক্ষমতায় বসিয়ে তারা সফল হয়েছে। শহীদ আবরার ফাহাদ সেই আধিপত্যবাদেরই বলি।”

নির্বাসিত জীবন থেকেও আবরার হত্যাকাণ্ডে গভীর বেদনা প্রকাশ করে সালাউদ্দিন বলেন, “আমি দেখেছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও প্রতিরোধের আগুন জ্বলছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পক্ষে কথা বলছে, তারাই নতুন প্রজন্মের প্রতীক। একজন আবরারের জীবন কেড়ে নিলেও তার রক্ত থেকে জন্ম নেবে হাজারো আবরার।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্বের তিনটি শক্তি— দুটি আঞ্চলিক ও একটি বৈশ্বিক— দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু তাদের প্রত্যেকের স্বার্থেই বাংলাদেশের ক্ষতি হবে। তাই দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এক নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে।”

সালাউদ্দিন আহমেদ বলেন, “আমাদের মূল নীতি হতে হবে— ‘সবার আগে বাংলাদেশ’। এই তিনটি শব্দের মধ্যেই জাতির মুক্তির দিশা লুকিয়ে আছে। যদি আমরা এই নীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বাংলাদেশ আর কখনো ভুল পথে যাবে না।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সরকারি ডকুমেন্টারি প্রকাশ খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে
বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

এপ্রিল ২১, ২০২৬
আওয়ামী লীগ

ঢাবির হামলার অভিযুক্ত ছাত্রলীগ নেতা এখন পুলিশের এএসপি—নিয়োগ নিয়ে প্রশ্ন

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

আ.লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
সরকারি ডকুমেন্টারি প্রকাশ খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

এপ্রিল ২১, ২০২৬
রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০