মঙ্গলবার, মে ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই সনদে স্বাক্ষর, নতুন অধ্যায়ের সূচনা নাকি নতুন বিতর্ক?

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ১৮, ২০২৫
A A
জুলাই সনদে স্বাক্ষর, নতুন অধ্যায়ের সূচনা নাকি নতুন বিতর্ক?
Share on FacebookShare on Twitter

বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের নেতারা শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। এই সনদকে তারা দেশের রাজনৈতিক ইতিহাসে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ঘরানার চারটি দল অনুপস্থিত থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক ঐক্য নিয়ে।

স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও। সনদে স্বাক্ষরের পর তিনি বলেন, “এই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।”

অংশ না নেওয়া দলগুলোর অবস্থান

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা এখনও ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তবে দাবি না মানলে ‘জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি’ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, এনসিপির অবস্থান “ভুল বোঝাবুঝির ফল” এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই আমরা সনদে সই করেছি। বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হবে।”

অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ

সনদ সাক্ষর অনুষ্ঠানের আগে জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকশ মানুষ সনদের সংশোধন ও স্থায়ী স্বীকৃতি দাবিতে বিক্ষোভ করেন। দুপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে; আহত হন কয়েকজন। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরওপড়ুন

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে

‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য

বিক্ষোভের মুখে জাতীয় ঐকমত্য কমিশন সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করে। এতে “ফ্যাসিস্ট আওয়ামী লীগ” শব্দবন্ধ যোগ করে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়।

এনসিপির দাবি ও ভবিষ্যৎ আলোচনার ইঙ্গিত

অনুষ্ঠানে যোগ না দিলেও এনসিপি বলেছে, সনদের আইনি ভিত্তি, গণভোট ও আপত্তির বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাবে। আখতার হোসেন জানান, “দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপিও সনদে স্বাক্ষর করবে।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অংশগ্রহণ না করা দলগুলোর অনুপস্থিতি প্রশ্ন তুলেছে “জাতীয় ঐকমত্য” আসলেই কতটা পূর্ণাঙ্গ হলো তা নিয়ে।

সম্পর্কিত খবর

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে
বাংলাদেশ

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে

মে ৫, ২০২৬
‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য
বাংলাদেশ

‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য

মে ৫, ২০২৬
ভিডিওতে স্পষ্ট হামলাকারী ছাত্রদল নেতা, নীরব হল প্রশাসন; ক্ষুব্ধ সংসদ নেতারা
বাংলাদেশ

ভিডিওতে স্পষ্ট হামলাকারী ছাত্রদল নেতা, নীরব হল প্রশাসন; ক্ষুব্ধ সংসদ নেতারা

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিজয় থালাপতি, ভাঙলেন ৪৯ বছরের রেকর্ড

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, বাছাই করতে আসছেন অমিত শাহ

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, বাছাই করতে আসছেন অমিত শাহ

মে ৫, ২০২৬
পদত্যাগ না করার ঘোষণা মমতার

পদত্যাগ না করার ঘোষণা মমতার

মে ৫, ২০২৬
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০