রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইট চুরি নয়; চুরি ঠেকাতে কাজ করছিলেন যুব জামায়াতের মাহফুজ: ইউপি চেয়ারম্যান মঈন

মার্চ ৬, ২০২৬
A A
ইট চুরি নয়; চুরি ঠেকাতে কাজ করছিলেন যুব জামায়াতের মাহফুজ: ইউপি চেয়ারম্যান মঈন
Share on FacebookShare on Twitter

সিলেটের জকিগঞ্জে রাস্তার সরকারি ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াত নেতা মাহফুজ ইসলাম চৌধুরীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে এই আটকের ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি, মাহফুজ ইট চুরির সঙ্গে জড়িত নন, বরং তিনি লুটপাট ঠেকাতে প্রশাসনকে সহায়তা করছিলেন।

ঘটনার সূত্রপাত হয় কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে হাজিগঞ্জ এলাকা পর্যন্ত ডাইক বা বাঁধ নির্মাণের কাজকে কেন্দ্র করে। বাঁধের কাজ শুরু হলে দেখা যায়, ঠিকাদার মাটির নিচে পুরোনো ইট রেখেই ভরাট কাজ চালাচ্ছেন। বিষয়টি নিয়ে আপত্তি তুলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার মঈন প্রশাসনের পরামর্শে এলাকাবাসীকে সাথে নিয়ে ইটগুলো তুলে নিরাপদ স্থানে রাখার উদ্যোগ নেন।

চেয়ারম্যানের অভিযোগ, ইটগুলো তুলে মসজিদের পাশে জমা করার সময় স্থানীয় একটি ‘অতিউৎসাহী মহল’ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এর ফলে সাধারণ মানুষ ইট লুটপাটে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা এড়াতে ইউপি চেয়ারম্যান দ্রুত থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবগত করেন।

আরওপড়ুন

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার মঈন জানান, প্রশাসন যখন অভিযান শুরু করে, তখন মাহফুজ, আরিফ ও হদিসহ স্থানীয় যুবকরা ইট লুটপাট থামাতে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি দাবি করেন, মাহফুজকে এই ঘটনায় আটক করা একটি বিশাল ভুল বোঝাবুঝি। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে এই ঘটনায় হয়রানি করা না হয়।

চেয়ারম্যান আরও স্পষ্ট করেন যে, ওই রাস্তায় বিপুল পরিমাণ ইট ছিল এবং সেগুলো সরিয়ে নেওয়ার কোনো বাজেট না থাকায় এলাকাবাসীর সহায়তায় কাজটি করা হচ্ছিল। এখানে কোনো দুর্নীতি হয়নি বরং একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের পরিবেশ তৈরি করেছে। বর্তমানে পুলিশ ও বিজিবি লুট হওয়া ইট উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত খবর

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা
বাংলাদেশ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬
ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
বাংলাদেশ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
শেরওয়ানির বদলে পরতে হচ্ছে কাফন, বিয়ের দিন যুবকের মৃত্যু
বাংলাদেশ

শেরওয়ানির বদলে পরতে হচ্ছে কাফন, বিয়ের দিন যুবকের মৃত্যু

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০