বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
A A
ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলা হয়েছিল। তিনি অভিযোগ করেন, দেশে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নিয়ে দুর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে বিদেশ থেকে উচ্চ মূল্যে গ্যাস আমদানি করা হয়েছে। তবে বিএনপি সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

শনিবার কুমিল্লার মুরাদনগরে শ্রিকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম।

বাপেক্স কর্মকর্তারা জানান, শ্রিকাইলের এ কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখানে আনুমানিক তিন হাজার কোটি টাকার সমপরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। তাদের মতে, আমদানি মূল্যের হিসাবে আগামী ১০ বছরে এই গ্যাস ব্যবহারের মাধ্যমে দেশের প্রায় সাত হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।

গ্যাসকূপ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। তিনি বলেন, নিজস্ব সম্পদ ব্যবহার করেই দেশের গ্যাসের চাহিদা পূরণের চেষ্টা করা হবে এবং সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

আরওপড়ুন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ, হবিগঞ্জে পৃথক কর্মসূচি

অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, ২৩টি অনুসন্ধান কূপ খননের মধ্যে আটটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বলেন, গ্যাস আমদানির ওপর নির্ভরতা কমাতে অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। কারণ আমদানি করা গ্যাসের দাম দেশীয় প্রাকৃতিক গ্যাসের তুলনায় কয়েক গুণ বেশি। তাই দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং বাপেক্সকে আরও শক্তিশালী করা জরুরি।

সম্পর্কিত খবর

নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি করছে ছাত্রদল
বাংলাদেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

জুলাই ২৯, ২০২৬
নতুন রাজনৈতিক সমীকরণ: এনসিপিসহ চার দল মিলে সম্ভাব্য জোটের ইঙ্গিত
এনসিপি

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ, হবিগঞ্জে পৃথক কর্মসূচি

জুলাই ২৯, ২০২৬
দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস
এনসিপি

দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

জুলাই ২৯, ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০