Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

September 23, 2026
A A
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পরও দেশে আগের মতো খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং আগের সরকারের সময়কার ধারাবাহিকতাই এখনো চলছে বলে দাবি করেন তিনি।

দেশে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির। একই সঙ্গে সরকার কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সংকট তৈরি হয়েছে, তা তুলে ধরে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান রেজাউল করীম।

শহীদ জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ‘সিফাত বাহিনীর’ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সরকার অপরাধীদের শাস্তির ক্ষেত্রে কালক্ষেপণ বা টালবাহানা করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরওপড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

তিনি আরও বলেন, সারা দেশে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। সংবিধান ও আইন শুধু সংসদে আলোচনা না করে রাষ্ট্রীয়ভাবে যথাযথভাবে প্রয়োগের ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

Related Posts

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির
এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

September 23, 2026
প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
বাংলাদেশ

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

September 23, 2026
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী সস্ত্রীক অংশ নিয়েছেন
বাংলাদেশ

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী সস্ত্রীক অংশ নিয়েছেন

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

September 23, 2026
প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

September 23, 2026
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০