Tuesday, November 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

November 24, 2026
A A
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিক পক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিকপক্ষ তাদের ২২ হাজার টাকার দাবিতেই অনড় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এই বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে এই সভার আয়োজন করা হয়। আজকের আলোচ্যসূচিতে দুটি প্রধান বিষয় নির্ধারিত ছিল—প্রথমত, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে পর্যালোচনা এবং দ্বিতীয়ত, সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।

আরওপড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। ওই বৈঠকে মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ দেখালেও আজকের সভায় তারা সেখান থেকে ১০০ টাকা কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব উপস্থাপন করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে যে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল, আজও তারা সেই অবস্থানেই অটল থাকে।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের দেওয়া এই প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার বড় ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়। তবে উভয় পক্ষই নিজেদের প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

Related Posts

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি
প্রধান সংবাদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

November 24, 2026
সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা: রয়টার্স

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

November 24, 2026
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

November 24, 2026
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০