মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

অক্টোবর ১৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চীনে অন্তত ৩০ জন খ্রিস্টানকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী, যা নিয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মীদের আশঙ্কা— এটি হতে পারে আরও বৃহত্তর দমন অভিযানের সূচনা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত স্বাধীনভাবে পরিচালিত অনিবন্ধিত গির্জার সদস্য, যেসব গির্জা রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘থ্রি-সেল্ফ চার্চ’ ব্যবস্থার বাইরে পরিচালিত হয়। অধিকারকর্মীরা বলছেন, এটি গত কয়েক দশকের মধ্যে চীনের খ্রিস্টানদের ওপর সবচেয়ে বড় ধরপাকড় অভিযান।

গত সপ্তাহান্তে ‘জায়ন চার্চ’-এর সঙ্গে যুক্ত অন্তত ৩০ জনকে আটক করা হয়। এই চার্চের প্রতিষ্ঠাতা জিন মিংরি, যিনি গুয়াংশি প্রদেশের বেইহাই শহর থেকে গ্রেপ্তার হয়েছেন। বেইহাইয়ের জননিরাপত্তা ব্যুরোর একটি নোটিশে বলা হয়েছে, তিনি “তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহার”-এর অভিযোগে আটক রয়েছেন।

চার্চের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই এখনো হেফাজতে আছেন, এবং কিছুজন জিন মিংরির সঙ্গেই একই কারাগারে রয়েছেন।

অধিকার সংস্থা লুক অ্যালায়েন্স–এর প্রতিষ্ঠাতা কোরি জ্যাকসন বলেন, “এই অভিযান চীনজুড়ে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে, যা নজিরবিহীন। এটি নিঃসন্দেহে একটি বৃহত্তর দমন অভিযানের সূচনা।”
আরেক সংস্থা ওপেন ডোর্স জানিয়েছে, জায়ন চার্চের প্রভাব ও স্বাধীন অবস্থান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণহীন সংগঠনগুলোর প্রতি ভীতি তৈরি করেছে।

চীনে বর্তমানে সরকারি হিসাবে প্রায় ৩ কোটি ৮০ লাখ প্রোটেস্ট্যান্ট ও ৬০ লাখ ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন। তবে এই হিসাব কেবল রাষ্ট্রনিয়ন্ত্রিত চার্চের অনুসারীদেরই অন্তর্ভুক্ত করে। ধারণা করা হয়, আরও কোটি কোটি মানুষ অনিবন্ধিত “হাউস চার্চে” উপাসনা করেন, যা সরকারের নজরদারি ও নিয়ন্ত্রণের বাইরে।

২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মের ‘চীনাকরণ’-এর ডাক দেন। এরপর ২০১৮ সালের আইনি সংশোধনে সরকারি অনুমতি ছাড়া ধর্মীয় সমাবেশ বা উপাসনা নিষিদ্ধ করা হয়। এর পর থেকেই বহু গির্জা ভেঙে ফেলা, ক্রস অপসারণ ও ধর্মীয় গ্রন্থ নিষিদ্ধের ঘটনা বেড়ে যায়।

সম্প্রতি সরকার নতুন অনলাইন আচরণবিধি জারি করেছে, যেখানে বলা হয়েছে—শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানই অনলাইনে ধর্মীয় বক্তৃতা দিতে পারবে। বিশ্লেষকদের মতে, এটি আন্ডারগ্রাউন্ড চার্চগুলোর অনলাইন কার্যক্রম বন্ধ করার নতুন কৌশল।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়ন চার্চের মুখপাত্র শন লং বলেন, “এটি একটি পরিকল্পিত অভিযান, যার লক্ষ্য জায়ন চার্চকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা। তারা মুরগি মেরে বানরকে ভয় দেখাচ্ছে—জায়ন হলো সেই মুরগি, কারণ আমরা সবচেয়ে প্রভাবশালী।”

জিন মিংরি ২০০৭ সালে বেইজিংয়ে জায়ন চার্চ প্রতিষ্ঠা করেন। ২০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা গির্জাটি পরবর্তীতে ১০০টির বেশি শাখা ও প্রায় ১০ হাজার অনুসারীতে বিস্তৃত হয়। ২০১৮ সালে সরকারি চাপের মুখে গির্জাটি বন্ধ করে দেওয়া হলেও অনলাইন ও গোপন সভার মাধ্যমে এটি এখনো সক্রিয়।

শন লং বলেন, “নিপীড়ন গির্জাকে ধ্বংস করতে পারে না। ইতিহাস বলছে—যেখানে দমন আছে, সেখানেই নবজাগরণ হয়।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version