বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই

নভেম্বর ২৮, ২০২৫
A A
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই
Share on FacebookShare on Twitter

দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি নেই, তবে নতুন কোনো অবনতিও হয়নি। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকে তাকে দেখে আসেন। আমীর খসরু জানান, চিকিৎসকদের সঙ্গে আলাপ করে তারা জেনেছেন যে খালেদা জিয়ার অবস্থার তেমন অগ্রগতি নেই, যদিও মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় প্রয়োজনীয় পরিবর্তন আনছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, তিনি প্রতিদিনের মতো শুক্রবারও হাসপাতালে যাচ্ছেন এবং অবস্থার তেমন উন্নতি নেই। এখনও সিসিইউতেই রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক তদারকি করছেন। সাত্তার বলেন, চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, ম্যাডামের অবস্থা ভালো নয়—সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।

চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকেই প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। তার ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সার্বক্ষণিক পাশে থাকছেন। গৃহপরিচালিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তারও সঙ্গে রয়েছেন।

আরওপড়ুন

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গত বৃহস্পতিবার নিউমোনিয়া ও সংক্রমণজনিত ঝুঁকির কারণে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় বলে চিকিৎসকরা জানান। মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, তার নিউমোনিয়া পুরোপুরি সেরে ওঠেনি, বয়সের কারণে সুস্থ হতে সময় লাগবে। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন ভার্চুয়াল বৈঠকে চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করছে। এসব বৈঠকে লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অংশ নিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার পর দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত খবর

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই
প্রধান সংবাদ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বিএনপি

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে
আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ২৯, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

জুলাই ২৯, ২০২৬
আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০