Tuesday, November 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে একই ছবি ও একই শিরোনামে সংবাদ প্রচার, এজেন্সি সংশ্লিষ্টতার সন্দেহ

January 5, 2026
A A
জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে একই ছবি ও একই শিরোনামে সংবাদ প্রচার, এজেন্সি সংশ্লিষ্টতার সন্দেহ

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে একযোগে একই ধরনের সংবাদ প্রকাশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলের প্রশ্ন—সংবাদমাধ্যমে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে কি পরিকল্পিত বা সিন্ডিকেটেড প্রচারণা শুরু হয়েছে, যার পেছনে কোনো এজেন্সির ভূমিকা রয়েছে?

ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহ। তিনি পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারের মধ্যেই তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে একই ধরনের সংবাদ প্রকাশ পেতে দেখা যায়।

গত ৩ জানুয়ারি ২০২৬ এটিএন নিউজ, দেশ টিভি, চ্যানেল আইসহ কয়েকটি গণমাধ্যমে একই শিরোনাম, একই ছবি ও প্রায় অভিন্ন বক্তব্যে সংবাদ প্রচার করা হয়। এসব প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের ছত্রছায়ায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরে বর্তমানে জামায়াতের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

আরওপড়ুন

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

এ ধরনের অভিন্ন শিরোনাম ও ছবি ব্যবহার করে একযোগে সংবাদ প্রচারকে অস্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের একাংশ। তাদের ধারণা, পূর্বপরিকল্পনা বা সমন্বয় ছাড়া একাধিক গণমাধ্যমে একইভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব নয়।

এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনার কথাও আলোচনায় এসেছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একসময় স্বীকার করেছিলেন, ১/১১-এর সময় বিভিন্ন এজেন্সি থেকে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে এবং তৎকালীন নেতাদের সমালোচনামূলক লেখা পাঠানো হতো, যা প্রকাশ করা তার ভাষায় ‘ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট’ ছিল।

বর্তমান পরিস্থিতিতে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশিত সাম্প্রতিক এসব সংবাদকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টির নিরপেক্ষ অনুসন্ধান ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

Related Posts

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ
প্রধান সংবাদ

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

November 24, 2026
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি
প্রধান সংবাদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

November 24, 2026
সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

November 24, 2026
সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

November 24, 2026
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০